মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বোতলজাত পানি বিতরণ করেন তারা।
বুধবার (২৯ জুলাই) বিকেলে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের হাতে পানির বোতল তুলে দেন। তাদের এ উদ্যোগকে সমাবেশে উপস্থিত অনেকেই ইতিবাচক হিসেবে দেখেন।
জেলা ছাত্রদলের নেতারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা এবং মানবিক আচরণের সংস্কৃতি গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন। সমাবেশ শেষে তারা উপস্থিত নেতাকর্মীদের মাঝেও বোতলজাত পানির বিতরণ করেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৮:৫০ অপরাহ্ণ