হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাংচুর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৮:৪৫ অপরাহ্ণ

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীসহ পেশাগত দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্র জানায়, পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিমের বহনকারী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে প্রবেশ করালে হামলাকারীরা রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে অতর্কিত তাণ্ডব চালায়। আক্রমণকারীরা মাইক্রোবাসটি ভাঙচুর করার পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন