কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. নূর মহল আখতার বানু

নিজস্ব প্রতিবেদক, কুড়িকৃবি
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ । ১১:০৪ অপরাহ্ণ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নূর মহল আখতার বানু নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১- এর ১২(১) ধারা অনুযায়ী ড. নূর মহল আখতার বানুকে

 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তার এই নিয়োগের মেয়াদকাল যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে তার স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন