শফিকুর রহমান সবুজ-এর
একগুচ্ছ ‘কাপলেট’
০১
বেদনার অশ্রু গড়ায় আপন মানুষ হলে পর
দুখের দিনে হাত ছেড়ে দেয় মানুষ নামক স্বার্থপর।
০২
একলা মনে প্রতিক্ষণে তোমায় খোঁজে মন
তাই তো হৃদয় জুড়ে তুমি থাকো সারাক্ষণ।
০৩
যখন মনে আসলো আমার দুঃখ নামক ঢেউ
তখন কাছে আসলে না আর, তুমি নামক কেউ।
০৪
রূপের ঝলমল হাসিতে নিজেকে হারাই
মুগ্ধতার এ’পলক কীভাবে তাড়াই?
০৫
অনুশোচনাই পোড়ে যে মন
সে ব্যথা, থাকে আজীবন।
০৬
তুমি হাত ধরেছো বলেই আমি ধরেছি
তুমি হাত ছেড়ে দিলেই আমি মরেছি।
০৭
কপাট খুলে দেখি যখন চাঁদের মতো মুখ
চিরদিনের জন্য তখন সেড়ে যায় অসুখ।
০৮
তুমি যখন ফুল হয়ে যাও আমি তখন কলি
তোমার ব্যথায় মৃত্যু আমার কেমন করে বলি!
০৯
তুমি যখন গাছ হয়ে যাও আমি তখন ছায়া
তোমার জন্য বাড়ে কেবল আমার অনেক মায়া।
১০
তোমার স্পর্শ আমার জীবন আকাশ জুড়ে
অথচ, কাছে নেই তুমি, আছো বহুদূরে।
১১
যখন মনে তোমার প্রেমে উঠলো তুফান ঝড়
তখন কাঁপে হারানোর ভয়েআমার এই অন্তর।
১২
ছাড়বে না এই হাত দু’টোকে বলছো কেমন করে?
হাত ছেড়ে ঠিক আছো তুমি অন্যজনের ঘরে।
১৩.
রাত গভীরে প্রেম বাড়িলেই তোমায় মনে পড়ে
তুমি ছাড়া আর কেহ নেই আমারই অন্তরে…!
১৪
অভিযোগ জমে আছে স্মৃতির পাতায়
প্রতিরাত খুলে দেখি জমানো খাতায়।
১৫
তোমায় পাবার তীব্র ব্যথায় যেই ঘুমিয়ে যাই
ঘুম ভাঙলেই উঠে দেখি তুমি পাশে নাই।
১৬
আমায় নিয়ে কেউ ভাবে না-
সবাই এখন নিজের কথা ভাবে
আমায় নিয়ে, নেই আয়োজন কারো
সবাই আছে একান্ত স্বভাবে।
১৭
অসুখী হৃদয় তো কালবৈশাখী ঝড়
এই অসুখেই ভেঙ্গে গেলো কাঁচের মতো ঘর।
১৮
যে মানুষটা প্রেমে’র নামে দুঃখ দিয়ে যায়
তার প্রতি ভালোবাসা জমে কোন আশায়?
১৯
তোমায় চেয়ে ভুল করেছি, দিচ্ছি তার মাশুল
এখন জানি পাষাণ মনে ফোটে না যে ফুল।
২০
আমার দুঃখে হাত বাড়ালে পাবে যে অন্তর
সে অন্তরে থাকবে শুধু তোমারই বাসর।

সাহিত্য ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ৯:৩৭ অপরাহ্ণ