সুমন রায়হান-এর ছড়া ‘সত্য বললেই দোষ আমার’

সাহিত্য ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ

সত্য বললেই দোষ আমার

সুমন রায়হান

 

সত্য বললেই দোষ আমার

সত্য লিখলেই দোষ,

কণ্ঠ চেপে ধরতো আগে

এখন অন্ডকোষ।

 

সত্য বললেই তেড়ে আসে,

কারো পিত্ত জ্বলে;

যে দল দেশে থাক ক্ষমতায়

যাই বিরোধী দলে।

 

সত্য বললেই দোষ আমার

সত্য লিখলেই দোষ।

যার বিরুদ্ধে যায় কথাটা

সে-ই করে ফোঁসফোঁস।

 

সত্য বললেই দোষ আমার

সত্য লিখলেই দোষ

যে যাই করুক এই সমাজে

আমিই নন্দ ঘোষ।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন