ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রাচীণতম সাহিত্য সংগঠন ‘বাংলাদেশ লেখক সমিতি’র ৫৪৪তম সাহিত্য সভা।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয় জমজমাট এ সাহিত্য আড্ডা।
উপন্যাসিক, গল্পকার ও নাট্যকার রুহুল আমিন বাচ্চু’র সভাপতিত্বে ৫৪৪তম আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন বিশ্বাশ। সমিতির সাধারণ সম্পাদক রবিউল মাশরাফীর প্রাণবন্ত সঞ্চালনায় আড্ডায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি ও আবৃত্তিকার ফাতেমা সুলতানা সুমী ও ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু।
পঠিত লেখার উপর আলোচনা করেন কবি ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম। এতে স্বরচিত লেখা পাঠ করেন কবি ও সাংবাদিক মোহাম্মদ আশফাকুজ্জামান, কবি আলম হোসেন, মুনীরুল ইসলাম, মাহফুজ ইকরাম, সুমন রায়হান, মোঃ নূরুল হক, শাহজাহান মোহাম্মদ, খান কাওসার কবির, কবি ও প্রকাশক শাহেদ বিপ্লব, সাদিক মোশাররফ, আতিকুজ্জামান খান, কামাল মিনা, শিশু কবি দাহিয়া জামান খান ও সাংবাদিক সাইদুর রহমান শ্যামল প্রমুখ।

প্রাকৃতিক পরিবেশে আয়োজিত সাহিত্য আড্ডাটি উপস্থিত লেখকদের মাঝে ব্যাপক আমেজ সৃষ্টি করে। উল্লেখ্য, বাংলাদেশ লেখক সমিতির এই সাহিত্য সভা নিয়মিত অনুষ্ঠিত হয় প্রতি মাসের তৃতীয় শনিবার বিকেল চারটায়।

সাহিত্য ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ১০:৩৮ পূর্বাহ্ণ