“কে ওই শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিলো কি সুমধুর, আকুল হইলো প্রাণ, নাচিলো ধমনী। কি মধুর আযানের ধ্বনি’।” সেই বিখ্যাত ‘আযান’ কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫১ সালের এই দিনে (২১ জুলাই) তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে রাজধানীর পুরাতন আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন কায়কোবাদ। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। ‘মহাশ্মশান’, ‘অশ্রুমালা’, ‘কুসুম কানন’সহ অসংখ্য কালজয়ী কাব্যগ্রন্থ এবং ‘আযান’ কবিতার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদসহ দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানাতে দোয়া, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান আজও সমানভাবে স্মরণীয় ও অনুপ্রেরণার উৎস। দেশজামানা পরিবারের পক্ষ থেকে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।

সম্পাদকীয় ডেস্ক:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ১২:৫৩ অপরাহ্ণ