নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।

বর্তমানে তিনি ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন