বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানাতে এবং ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আজ (১২ জুলাই) চট্টগ্রাম সফরে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সফরকালে তিনি চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ্ব আব্দুর রহমানসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে থাকবেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অতিবৃষ্টির শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে। পরিস্থিতির অবনতি হলে দলটির নেতাকর্মীরা দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন।
তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকায় মসজিদ ও মাদ্রাসাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সেবায় দলটির স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দেশজামানা ডেস্ক:
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১:০৯ অপরাহ্ণ