রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ১১:৩৩ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধনে কাজ করা। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায়, যেতে চায় তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সংকটময় সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন