আতাউর রহমান -এর কবিতা ‘আমার একটা লক্ষ্য ছিল’

সাহিত্য ডেস্ক:
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ৬:১৫ পূর্বাহ্ণ

আমার একটা লক্ষ্য ছিল
আতাউর রহমান

আমার একটা লক্ষ্য ছিল
পক্ষ ছিল—
সান্ত্বনা আর বাড়িয়ে দেয়া হাত,
লক্ষ্যপথে চলতে যেন হোচট না খাই;
হাত ধরিয়ে টানতো সাথে সাথ।

আমার একটা কক্ষ ছিল
সখ্য ছিল—
কক্ষপথে ঘুরবো বিরামহীন,
ঘুরতেছিলাম; হঠাৎ করে চমকে গেল!
থমকে গেল আমার সুখের দিন।

আমার একটা বক্ষ ছিল
দক্ষ ছিল—
বিলিয়ে দিতে শাসন এবং স্নেহের অনুপাত,
পক্ষ আমার থেমে গেছে;
সখ্য আমার ঘেঁমে গেছে—
লক্ষ্যটা তাই মাথা নুঁয়ে কাত!

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন