নাটোরের লালপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যান করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করত ওই শাক্ষার্থী। একপর্যায়ে সে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী রাজি না হওয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষেই সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার চিকিৎসা চলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নাটোর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১১:১৬ অপরাহ্ণ