এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের দুই নেতা-কর্মী আটক

নিজস্ব সংবাদদাতা:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাবেক এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫২), যিনি জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা মো. সজিব (৩২), যিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন