সাংবাদিক, মডেল ও আইনজীবীসহ ৬ জনের নামে থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা:
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ১০:০০ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, অপপ্রচার এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেনের নেতৃত্বে সংগঠনটির কয়েকজন নেতা শাহবাগ থানায় গিয়ে এ অভিযোগ জমা দেন।

মিল্লাত হোসেন রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য। তার সঙ্গে সংগঠনটির সদস্যসচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এবং কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজীও এ সময় উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা হলেন- চ্যানেল আইয়ের উপস্থাপক সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, কলামিস্ট মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিসপটা এবং মডেল-অভিনেত্রী তুষ্টি।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো ও বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলন, শহীদ ও আহতদের নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তারা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা, অপপ্রচার চালানো এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মাহফুজ ইকরাম

প্রিন্ট করুন